মো.মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা : ভোলার মনপুরা উপজেলার ২নং হাজীর হাট ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে মনপুরা আল-ইক্বরা মডেল মাদরাসা’র
শুভ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠান পরিচালক মুফতি মুহা. আবু জাফরের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মনপুরা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মো. সাইদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম জসিম, হাফেজ মন্নান,মাওলানা মোঃ শিহাব উদ্দিন,উপজেলা ভূমি অফিসার হাসান মাহমুদ, হাফেজ জামাল উদ্দিন, হাফেজ সিদ্দিক , এইচ. এম. আব্দুর রহমান, মুফতি মুহা. শরিফুল ইসলাম সহ প্রমুখ।।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের উদ্দেশে কোলমতি শিশুদের ধর্মী শিক্ষার পাশাপাশি সততা, সদাচরণ ও আচার-আচরণ শিক্ষাদানের প্রতি গুরুত্ব আরোপ করেন ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।।




