এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ
বিভিন্ন আয়োজনে মেহেন্দিগঞ্জে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। মেহেন্দিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শহিদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শাহ আলম, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আঃ রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোদ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর তারা বেছে বেছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটি জাতির সামনে এখনো প্রকাশিত করা হয়নি। এখনো সময় আছে অবিলম্বে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা দরকার ।
এ সময় সকল সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমন্বয়কবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




