বরিশাল জার্নাল ডেস্ক
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিশদ বিবরণ না দিয়ে তার সংক্ষিপ্ত মন্তব্যে বাসসকে বলেন, ‘তাকে আসতে বলা হয়েছে।’
ভারতীয় হাইকমিশনার তলব পেয়ে বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন।
ভারতীয় হাইকমিশনারকে তলব করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা-ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনার ব্যাখ্যা চাইতে ভারতীয় হাইকমিশনারকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।




