বাবুগঞ্জে মৎস্য অফিসারের অভিযান : ৭০ কারেন্ট জাল জব্দ

বরিশাল জার্নাল ডেস্ক

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের নির্দেশনায বাবুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন এর নেতৃত্বে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। রবিবার (১ ডিসেম্বর) উপজেলার সন্ধ্যা নদীর বাহেরচর, লাশঘাটা, রহিমগঞ্জ, মোল্লারহাট এলাকায় অভিযান চালানোহয়। উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে বাবুগঞ্জ থানার এসআই দাদন আলির নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

অভিযানের বিষয় জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন  জানান, দীর্ঘদিন যাবত একদল জেলে অবৈধ কারেন্ট জাল স্থানীয়ভাবে যা মশারি জাল হিসাবে পরিচিত- এসব জাল ব্যবহার করে চরে ঘের দিয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা ধরছে।  আমরা এ খবর নিশ্চিত হওয়ার পরে জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলে তিনি এ অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন।

আমরা সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ৪০ টি লাল মশারি এবং ৩০ টি সাদা মশারি জব্দ করতে সক্ষম হই।

পরে জব্দকৃত কারেন্ট মশারি জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং ব্যবহারকারীদের সতর্ক করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top