চেয়ারম্যান বাজার হলিচাইল্ড একাডেমির অভিভাবক ও সুধী সমাবেশ

এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ জনপদ হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার হলিচাইল্ড একাডেমির অভিভাবক ও সুধী সমাবেশ ৩০ নভেম্বর শনিবার সকালে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

একাডেমির পরিচালক সালেহ উদ্দিনের পরিচালনায় মাওলানা নুরে আলম নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা হোসাইনিয়া প্রিপারটির অধ্যক্ষ মাও আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন।

অন্যান্যদের মধ্য চেয়ারম্যান জাবালে নুর মডেল মাদরাসার প্রধান উপদেষ্টা মো: জাকির হোসেন, কুচিমোড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিএসসি) মো:আমজাদ হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি এম লোকমান হোসেন,ব্যাংকার মনিরুল একরাম, হাজারীগন্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউল্লাহসহ শিক্ষক, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশার শত শত মানুষ এবং বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রী, তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top