মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি ।।
আরো এক মেয়াদে বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত।
শুক্রবার (২৯ নভেম্বর) বানারীপাড়া উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক রুকন সম্মেলনে রুকনদের সরাসরি ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমির হিসেবে পুনঃনির্বাচিত হন তিনি।
রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত সম্মেলনে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে রুকনগণ অংশগ্রহণ করেন।




