চাঁদপাশায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশ

মোঃ রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার  চাঁদপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ শুক্রবার বিকালে চাঁদপাশা আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের  অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপাশা ইউনিয়ন আমীর মাস্টার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর জামায়াতের আমীর জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও আঃ সালাম মাঝি, চাঁদপাশা ইউনিয়নের সেক্রেটারি জামাল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ রব হাওলাদার, মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি জহির উদ্দিন মুহাম্মাদ বাবর তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top