ইসকন নিষিদ্বের দাবিতে মুলাদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মাদ এমদাদ হোসাইন, মুলাদী থেকে

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্বের দাবিতে মুলাদীতে জাতীয় ইমাম সমিতি ও তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা এই  বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে হলের সামনে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি মুলাদীর সেক্রেটারী মুফতী মাওঃ রফিকুল ইসলাম, মুলাদী সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুস সালাম, জাতীয়তাবাদী যুবদল বরিশাল উত্তর এর যুগ্ন আহবায়ক শাহ আলম হাওলাদার, মুলাদী উপজেলা মসজিদের ইমাম, ট্রলার ঘাট মসজিদের ইমাম ও ইমাম সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে ভিপি সালাম বলেন, সাধারণ হিন্দুদের উচিত ইসকনের বিরুদ্বে অবস্থান নেয়া এবং বিক্ষাভ করা যাতে তারা প্রমাণ করতে পারেন তারা জংঙ্গিবাদী, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সাথে তারা নেই।

ইমাম সমিতির সেক্রেটারী রফিকুল ইসলাম বলেন, একজন সরকারী আইনজীবিকে হত্যা করে এবং মসজিদে আক্রমণ করে ইসকন যে জঙ্গী উগ্রবাদী তা তারা প্রমাণ করেছে। তাই এখনই সময় এসেছে তাদের নিষিদ্ব করার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top