মোঃ মহিব্বুল্যাহ ( ইলিয়াছ), মনপুরা (ভোলা)
ভোলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী ও কর্মী সমাবেশ সোমবার (২৫ই নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। মাওলানা কবিরুল ইসলামের সঞ্চালনায় ও মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ভোলা জেলা আমির মাষ্টার মোঃ জাকির হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে মনপুরা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কাছে জসিম ৪টি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো চর কলাতলী চারপাশে ভেড়িবাধ নির্মাণ করা ,কলাতলীতে আশ্রয় কেন্দ্রে নির্মাণ করা, পুলিশ ফাঁরির জন্য ভবন নির্মাণ ও চর কলাতলীর খাস জমির বন্দোবস্তের দাবি করেন।
প্রধান অতিথি জেলা আমির মাষ্টার মোঃ জাকির হোসেন বলেন, মনপুর বাসীর এই প্রাণের দাবিগুলো তিনি ভোলা জেলা প্রশাসনের নজরে আনার চেষ্টা করবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আমির মাওঃ মাসুদুর রহমান , ভোলা জেলার ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মনপুরা উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম জসিম, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরনবী শিবলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন ফরাজি , শুরা সদস্য মাওলানা আবু সুফিয়ান, মাওলানা অলিউল্লাহ, ১নং মনপুরা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নিজামী , মাওলানা আব্দুল হক আব্বাসী, মাওলানা মোঃ হারুনুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হাফেজ মাওঃ রফিকুল ইসলামের দোয়া মুনাজাতের মাধমে আনুষ্ঠান শেষ করেন।




