প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের কর্মী ও সক্রিয় সহযোগী সদস্যদের নিয়ে শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। স্থানীয় চানপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে ইউনিয়ন আমীর মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে শিক্ষাবৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি কামরুল হাসান।
ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আব্দুজ জাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা আমির মাওলানা শহীদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, উপজেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য এবং চানপুর ইউনিয়নের সাবেক আমির মাওলানা ইব্রাহীম খলীল, চানপুর ইউনিয়নের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল জাব্বার, অর্থ সম্পাদক মাস্টার আব্দুজ জাহের প্রমুখ।
আলোচকবৃন্দ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আরো সক্রিয় ভুমিকা পালন করতে উদ্ভুদ্ধ করেন।




