কাজীরহাটের লতা ইউনিয়নে জামায়াতের সভা

কাজীরহাট প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজীরহাট থানার লতা ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে এক সভা স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন এর পরিচালনায় এবং ইউনিয়ন আমির মাওলানা অহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কাজীরহাট থানা আমির মাওলানা আবুল হোসাইন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য জান ও সম্পদ দিয়ে কাজ করতে হবে। সর্বাবস্থায় এই কুরবানির জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

পরে কমিটি গঠন ও দোয়া মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top