পটুয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরের শপথ উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ‍্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পটুয়াখালী জেলা শাখার বিদায়ী আমির অধ্যাপক মুহাম্মদ শাহআলম।

সম্মেলনে পটুয়াখালী জেলা শাখার নব-নির্বাচিত আমির হিসাবে শপথ গ্রহণ করেন এ‍্যাড. নাজমুল আহসান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সকল রুকন (সদস্য)।

সম্মেলনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন‍্য জান এবং মাল দিয়ে মাঠে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান সদ‍্যবিদায়ী জেলা আমির অধ্যাপক মু. শাহ আলম ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top