প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা লোভনীয় : ফারুকী

বরিশাল জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায়  বঙ্গভবনের দরবার হলে ফারুকীসহ তিন নতুন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

শপথ নেওয়ার পর প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’

‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। সেটা যদি করতে পারি, তাহলে বুঝব- যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা সফল হয়েছে।’

সবশেষ ভক্ত ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি যদি কোথাও কোনো ভুল করি, আশা করি আপনারা সেটা ধরিয়ে দেবেন। আমি সেটা খুশি মনে গ্রহণ করব।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top