মহানগর জামায়াত আমিরের শপথ

২০২৫-২৬ সেশনের জন্য আবারও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির হিসেবে  শপথ নিয়েছেন অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। দলীয় সূত্র জানিয়েছে, গত মাসে কেন্দ্রিয় তত্ত্বাবধানে অনুষ্ঠিত রুকনদের (সদস্য)  প্রত্যক্ষ ভোটে আরো এক মেয়াদে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

১০ নভেম্বর রবিবার বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগর শাখার নতুন আমিরকে শপথ বাক্য পাঠ করান জাময়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, মাওলানা হাসান আতিক, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন,অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top