’২৪ এর বিপ্লবকে ধরে রাখতে হবে : মহানগর জামায়াতের আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।

সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এ জাতির সূর্যসন্তান বাংলাদেশ সেনাবাহিনী একটি বিপ্লব সংঘটিত করেছিল। সেই বিপ্লবের পরে বাংলাদেশের সকল আপমর জনতা আনন্দ উল্লাস করেছিল। ৭৫ এর ১৫ ই আগস্টের বিপ্লবকে নসৎ করার জন্য ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে প্রতি বিপ্লব সংগঠিত করা হয়েছিল; কিন্তু দেশ প্রেমিক সিপাহী জনতার ৭ ই নভেম্বর সেই প্রতি বিপ্লবকে প্রতিহত করেছিল।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে। যেমন ৭২ থেকে ৭৫ সালে তারা ফ্যাসিবাদী লুণ্ঠন হত্যা সংঘঠিত করেছিলো তেমনি ২০০৯ সালে ক্ষমতায় আসে আবারো একই কার্যক্রম তারা করেছে এবং গোটা জাতিকে ১৭ বছর কারারুদ্ধ করে রেখেছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ২৪ এর এই বিপ্লবকে কেউ নসাৎ করতে না পারে। ৭ই নভেম্বরের সেই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে প্রতিবিপ্লব প্রতিহত করতে হবে।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, অধ্যাপক সুনতানুল আরেফিন, অধ্যাপক আনোয়ার হোসাইন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top