বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় মেসার্স আশিক এন্টারপ্রাইজ আয়োজিত ওয়ালটন কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘খেলা ধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া হাইস্কুল মাঠে শনিবার বিকাল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট মাসব্যাপী চলবে। উদ্বোধনী ম্যাচে পৌরসভার ব্রাদার্স একাদশ সলিয়াবাকপুরের আলীম স্মৃতি একাদশকে ৩-১ গোলে পরাজিত করে।
মেসার্স আশিক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও এস.এস প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া পৌর জামায়াতের আমির মোঃ কাওসার হোসাইন, বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল হাওলাদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসিবুল ইসলাম, ওয়ালটন কোম্পানির এরিয়া ম্যানেজার আবু সাঈদ অনিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল রেজা, মোঃ জাকির হোসেন, মোঃ ইলিয়াস শেখ, মোঘল সুমন শাফকাত, সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির আহমেদ, ক্রীড়া সংগঠক মোঃ রাব্বি সরদার- সহ উপজেলা বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।




