বাবুগঞ্জে সূচনার সাংস্কৃতিক প্রতিযোগিতা

‘প্রতিভার সন্ধানে সূচনা ২৪ ‘ এই স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো বাবুগন্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে প্রতিযোগী বাছাইয়ের চূড়ান্ত পর্ব। ২ নভেম্বর দিনব্যাপী সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের হল রুমে প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ ইদ্রিস হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম।

রেনেসাঁ ফাউন্ডেশনের সভাপতি এম সানাউল্লাহ মাহমুদ , সাংস্কৃতিক সংগঠক হাফেজ মাকসুদুল হক শাহিদ, মো হাবিবুল্লাহ এর যৌথ সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন সূচনার পরিচালক সাইফুল ইসলাম সাঈফী।

আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট দেলাওয়ার হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা এরশাদ হোসাইন ইউনিয়ন যুবদল সভাপতি হাসান মাহমুদ বরকত, অধ্যাপক ইসহাক শরিফ, ইদিলকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন, সাইদুর রহমান নোমান, মাওলানা নুরুল হুদা, নোমান, আতিকুর রহমান সোহাগ।

প্রায় দুই শতাধিক বাছাই কৃত প্রতিযোগিদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারিক দ্বায়িত্ব পালন করেন হাফেজ সাখাওয়াত হোসাইন, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আসাদুল্লাহ সজিব, হাফেজ মুমিনুল ইসলাম, মাওলানা কাওসার হোসাইন, মো রাসেল, মো সজিব, মো রাকিব শিকদার।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি হাফেজ জোবায়ের হোসাইন, মো পিয়াস ফকির বাড়ি মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা যোবায়ের হোসাইন প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top