বরিশাল জার্নাল ডেস্ক
বাবুগঞ্জ উপজেলা রিকশা, রিকশা -ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি সৈয়দ আলী হোসেন লাভলুর সভাপতিত্বে দপ্তর সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রায়হান প্রমুখ।




