রাষ্ট্রপতির পদত্যাগে ২ দিনের সময় চাইলেন ছাত্ররা

বরিশাল জার্নাল ডেস্ক

রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত করতে দু’দিনে সময় চেয়ে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কয়েক শ’ মানুষ বিক্ষোভ করার প্রেক্ষাপটে এই সময় নেয়া হলো।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ৪টা থেকে রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে সামনে নিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন।

স্থানীয় সময় রাত সোয়া ১১টায় সরেজমিনে দেখা যায়, বঙ্গভবনের প্রবেশ মুখে সেনাবাহিনীর ব্যারিকেডের পেছনে অবস্থান নিয়ে আছে। আর তার সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

তাদের দাবি, রাষ্ট্রপতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘লোক’। তিনি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ‘মিথ্যাচার’ করেছেন। যার মাধ্যম শপথ ভঙ্গ করেছেন, রাষ্ট্রপতি থাকার যোগ্যতা হারিয়েছেন। তাকে পদত্যাগ করতে হবে।

বিক্ষোভকারী আবদুল মঈন ভয়েস অফ আমেরিকাকে বলেন, ‘রাষ্ট্রপতি নিজেই তার বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি ৫ আগস্ট বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেটা তিনি গ্রহণ করেছেন। এখন তিনি একটি পত্রিকার সম্পাদককে বলেছেন শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই।’

এরআগে রাত ৮টা ২০ মিনিটে বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশের সদস্যরা তাদের বাধা দেন। বিক্ষোভকারীদের দমনে সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

পুলিশ পক্ষে থেকে দাবি করা হয়, বিক্ষোভকারীদের হামলায় কয়েকজন পুলিশ আহত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top