মিরপুরে ধুঁকছে বাংলাদেশ

বরিশাল জার্নাল ডেস্ক

মিরপুরে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্রুত একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে  উইকেট ৭৯ রান তুলেছে শান্ত বাহিনী।

এদিন মিরপুরে সকাল থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ দল। এক প্রান্তে ওপেনার মাহমুদুল হাসান জয় কিছুটা (৩০) প্রতিরোধ গড়লেও আরেক প্রান্তে চলে আসার যাওয়ার মিছিল। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাদমান ইসলাম বিদায় নেন উইয়ান মুলডারের বলে। দলীয় রান তখন ৬। এরপর মুমিনুল হক ৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ ও অভিজ্ঞ মুশফিকুর রহীম ১১ রান করে বিদায় নিলে ৪৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

৬ উইকেটে ৬০ রান নিয়ে মধ্যাহ্ণ বিরতিতে যাওয়া দলটি বিরতির পর ফিরেও দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে। লিটন দাস ১ মেহেদি মিরাজ ১ ও অভিষিক্ত জাকের আলী ২ রান করে সাজঘরে ফেরেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে মুলডার ৩টি, কাগিসো রাবাদ ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top