কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্কুল-মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কিশোর কণ্ঠ পাঠক ফোরামের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ, ট্যালেন্টপুল ও সাধারণ- এই তিন ক্যাটাগরিতে বৃত্তি দেয়া হবে। এছাড়া প্রতিযোগীতার প্রথম পুরস্কার একটি ল্যাপটপ কম্পিউটার ছাড়াও প্রতিষ্ঠান ভিত্তিক তিন লক্ষ টাকার পুরস্কার দেয়া হবে।




