বিক্ষোভের মুখে শেবাচিম পরিচালকের পদত্যাগ

ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এদিন সকাল ১০টায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে এক দফা দাবিতে আন্দোলনরতরা বিক্ষোভ শুরু করেন।

এর আগে, শনিবার দুপুর থেকে কর্মবিরতি পালন করেছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ বিভাগীয় কমিশনার, সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা বৈঠকে করেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিক্ষার্থী ও শিক্ষান‌বিশ চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন।

এছাড়াও তিনি দুর্নীতি ও অনিয়মে জড়িত। হাসপাতালের সব টেন্ডার নিয়ন্ত্রণ, টাকা লুটপাট, সৎ যোগ্য কর্মকর্তা-কর্মচারিদের নানানভাবে হয়রানি করেছেন তিনি।

তিনি হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তারা আরো অভিযোগ করেন, সম্প্রতি এক নারী চিকিৎসকের ওপর হামলার হয়েছে। সে ব্যাপারে তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top