প্রকাশ্যে এলেন ঢাবি শিবির সভাপতি

বরিশাল জার্নাল ডেস্ক

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের পরিচয় প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম। এর মাধ্যমে দীর্ঘদিন পর দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে প্রকাশ্যে এলো সংগঠনটি। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রকাশ্যে কোন রাজনীতি করেনি। এমনকি ২০১৯ সালের ডাকসু নির্বাচনেও শিবির কোন প্রার্থী দেয়নি।

তবে পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনটির সভাপতি এবার নিজের পরিচয় তুলে ধরলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফেসবুক পোস্টে বলেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পালটে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না। বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা।

একই সঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সংস্কারে অবশ্যই চব্বিশের শহীদদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা, পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক।

পোস্টের শেষে তিনি নিজেকে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্বদ্যিালয় শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন। শেখ হাসিনা বিরোধী ছাত্র-গণআন্দোলনে সামনের সাড়িতে ছিলেন সাদিক কায়েম। অনেকেই এতদিন তাকে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে চিনতেন। ফেসবুকে তার পোস্টের নিচে আসল পরিচয় পেয়ে অনেককেই বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে।

অনেকে বলেছেন, এতদিন যাকে সমন্বয়ক হিসেবে চিনতাম- সে যে শিবিরের সভাপতি সেটা কখনো জানতেও পারিনি।

1 thought on “প্রকাশ্যে এলেন ঢাবি শিবির সভাপতি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top