অধ্যাপক ড. নজিবুর রহমানের ইন্তেকালে বরিশাল জেলা জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলার রুকন, সাবেক ছাত্রনেতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক যৌথ শোকবার্তায়  জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান ও অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমিন ও উপজেলা সেক্রেটারি মো. বায়েজিদ শরীফ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে নেক আমলগুলো কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top