মুলাদীর নাজিরপুরে জামায়াতের কৃষি সামগ্রী বিতরণ

আবদুল আহাদ, নাজিরপুর (মুলাদী)

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওঃ মোঃ বাইজিদ হোসাইনের উদ্দ্যোগে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২০০ জন কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে নাজিরপুর ইউনিয়নের চর আলিমাবাদ এস. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কৃষক সমাবেশ শেষে এসব সামগ্রী তুলে দেয়া হয় কৃষকদের হাতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওঃ আবু সালেহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল মালেক, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম রিয়াজ, মোঃ মনিরুজ্জামান রোকন, মোঃ আখতার হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি হাঃ মাওঃ আবিদুর রহমান, মোঃ আঃ আহাদ সহ এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওঃ মোঃ বাইজিদ হোসাইন ।

অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক ও দিনমজুর অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top