সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১

বরিশাল জার্নাল ডেস্ক

সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানবন্দর এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তবে হামলার ধরণ, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে হামলাটি চালানো হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top