তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মাঝে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি

বরিশাল জার্নাল ডেস্ক

প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও কৌশলগত অংশীদারত্ব উন্নয়নের লক্ষ্যে ‘বদর সমঝোতা স্মারকে’ সই করেছে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। বুধবার কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ চুক্তিতে সই করেন।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে সই করেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জাওহারি এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পবিষয়ক প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুনও উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য চার দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং কৌশলগত অংশীদারত্বের বিকাশ ঘটানো।

তবে চুক্তির আওতায় কী ধরনের সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ বা প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময়ের পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

চার দেশের এই উদ্যোগ আঞ্চলিক পর্যায়ে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আনাদোলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top