রহমতপুরে জামায়াতের রাতব্যাপী শবগুজারি সম্পন্ন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাতব্যাপী শবগুজারি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টা থেকে শুক্রবার ফজর পর্যন্ত ৫নং রহমতপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রহমতপুর সৌদি জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। রহমতপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। পরে রাত ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ পর্বে ব্যক্তিগত ইবাদত, তাহাজ্জুদ নামাজ, আত্মশুদ্ধি ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

পরিশেষে জামাতে ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, কর্মীদের নৈতিক, আত্মিক ও আদর্শিক মানোন্নয়ন এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ সবগুজারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top