অবৈধভাবে বালু উত্তোলন, বাকেরগঞ্জে তিনজনের কারাদণ্ড

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাউফল উপজেলার কেশবপুর এলাকার লতিফ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৫), নিবদী গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (২২) এবং ভোলা জেলার ভেদুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top