আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না : সারজিস আলম

‎জাকির ফরাজী, পিরোজপুর

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে কর্মসূচি করবো। তারা বলছে, এটা লং মার্চ না রোড মার্চ। আবার কেউ কেউ বলছে, লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লং ড্রাইভ, আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয় তাহলে আমাদেরটাও লং মার্চ।

তিনি বলেন, আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কী কর্মসূচি করবে। আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল‌‌। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধীদলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে।

‎সোমবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি আরও বলেন, আমাদের এনসিপির একজন যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন এমন একটা ভাষায় সমালোচনা করেছিল আমরা মনে করেছি এই ভাষায় সমালোচনা করা ঠিক হয় নাই। ভাষা ঠিক হয় নাই বিধায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছিলাম; কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাকে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয় নাই। তাহলে তারেক রহমান এই যে বাক স্বাধীনতার কথা বলে এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করবো জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভিতরের কথা আর এক। তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন আমরা স্বাধীনতা দিচ্ছি ভিতরে ভিতরে কেউ একটা কথা বললে সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেফতার করাবেন ক্ষমতার  অপব্যবহার করে তাকে জেল খাটাবেন মিথ্যা মামলা দিবেন এটা তো হতে পারে না। সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে সেই গালিকে আমরা সমর্থন করি না কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে এটা তো মিথ্যা মামলা সন্ত্রাসবিরোধী মামলা এক বছর আগের মামলা।

‎জাতীয় নাগরিক পার্টি এমসিপির পিরোজপুর জেলা আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য  ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ন আহবায়ক সরোয়ার তুষার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top