বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) বাবুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল সিকদার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাদেকখান কুমারের পিঠ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়েও তাদের কথা শোনেন।
চারা বিতরণকালে আরিফুর রহমান শিমুল সিকদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ফলজ ও ঔষধি গাছ একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অন্যদিকে মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা পালন করে। তিনি প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও পতিত জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় তিনি উপজেলা সদরের সঙ্গে তৃণমূল পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি জসিম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সরদার, সহসভাপতি হারুন সরদার, ইউসুফ সরদার ও আরিফুর রহমান জলিল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু খলিফা, সিনিয়র সহসভাপতি হেমাঙ্গীর শিকদার ও সিদ্দিক বেপারী, রহমতপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা মিন্টু সাজোয়াল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউসার এবং সহসভাপতি ইউসুফ সরদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম খান, বিএনপি নেতা মনির মৃধা, ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইউসুফ হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন আমানুর এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন করাতিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।




