নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬) আগস্ট নগরীর একটি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। গুরুত্বপূর্ণ আলোচনা করেন নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আতাউর রহমান বাচ্চু।
এছাড়াও বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খাঁন রাযী এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস.এম মাহফুজুর রহমান।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আঃ মান্নান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খাঁন বাচ্চু, জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ আবু মুনিম, অধ্যক্ষ মোশাররফ হোসেন, এডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, হাফেজ মাওলানা কাওছার হোসেন ও নুরুল হক সোহরাব প্রমুখ।
শিক্ষা শিবিরে দায়িত্বশীলদের ব্যক্তিগত মানোন্নয়ন, সংগঠন সম্প্রসারণ ও সাংগঠনিক মজবুতি অর্জনসহ সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।




