মনপুরায় গলায় ছুরি ধরে বন্ধুর বউকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মনপুরা প্রতিনিধি

ভোলার মনপুরায় রাতের আঁধারে ঘরে প্রবেশ করে বন্ধুর স্ত্রী’র গলায় ছুরি ধরে ধর্ষণ করার অভিযোগ তানজিল নামের এক  যুবককে গ্রেফতার করেছে পুলিশ।। শুক্রবার দুপুরে ধর্ষিতা গৃহিনীর মামালায় আটককৃত তানজিলকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

ভূক্তভোগী ওই গৃহিনীকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা জেলা হাসাপাতালে পাঠানো হয়েছে। বলে জানান মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে হালিম হুজুরের বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। আটককৃত ধর্ষণে অভিযুক্ত আসামী একই ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা ফিরোজের ছেলে মোঃ তানজিল (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা গৃহিনীর স্বামী মোঃ মিজান ও ধর্ষণে অভিযুক্ত মোঃ তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় স্বামীর বন্ধু তানজিল কৌশলে ঘরে প্রবেশ করে। পরে গলায় ছুরি ধরে হুমকি দেয় চিৎকার করলে মেরে ফেলবে। পরে ওই ঘরে বন্ধুর স্ত্রী গৃহিনীকে ধর্ষণ করে চলে যায়। এরপর রাত সাড়ে ১২ টায় বাজার থেকে গৃহিনীর স্বামী মিজান এলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা জানান। পরে ধর্ষিতার গৃহিনীর স্বামী প্রতিবেশিদের সহযোগিতায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত তানজিলকে আটক করে।

শুক্রবার দুপুর ১২টায় ওই ধর্ষিতা গৃহিনী বাদী হয়ে তানজিল সহ অজ্ঞাত আরও একজনের নামে থানায় মামলা করে।

এই ব্যাপারে ওই গৃহিনীর স্বামী মোঃ মিজান জানান, সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতা গৃহিনীর ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top