ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

বরিশাল জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী। তিনি ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

নোটিশে ঢাবির সম্মানহানির দায়ে বিশ্ববিদ্যালয় ফান্ডে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশটি পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে এ নোটিশ পাঠানো হয়।

এর আগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি ঢাবি নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top