ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর

বরিশাল জার্নাল ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। এতে আমির পদে বহাল থাকছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে শনিবার (২৭ জুন) বিকালে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়।

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটির মহাসচিব হয়েছেন গাজী আতাউর রহমান। তিনি এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বর্তমান মহাসচিব ইউনুছ আহমাদকে নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলনের নতুন প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ১১ জন। তারা হলেন- সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, ইউনুছ আহমাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান ও গাজী আতাউর রহমান।

শীর্ষ নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top