পুশ ইন করে ভারত মানবতাবিরোধী কাজ করছে : চরমোনাই পীর

বরিশাল জার্নাল ডেস্ক

পুশ ইন করে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবতাবিরোধী কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। আজ শুক্রবার বিকেলে দলটির পঞ্চগড় জেলা কার্যালয়ে দোয়া অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, এটি বন্ধ করে আপনারা দুই দেশ বসতে পারেন প্রয়োজনে জাতিসংঘেও আলোচনা হতে পারে। পুশ ইনের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হচ্ছে।

কোন খাতে কিভাবে অর্থ ব্যয় হয় তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। বাজেটের সুফল তৃণমূল পর্যন্ত যেন ভোট করতে পারে সেই অনুরোধ জানান তিনি।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আব্দুল হাই, সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top