বাবুগঞ্জে বসতঘরের ভেতরে গাছে ঝুলছে কাঁঠাল

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের বাবুগঞ্জে একটি বসতঘরের বারান্দার মধ্যে বেড়ে উঠেছে একটি কাঁঠাল গাছ। সেই গাছেই ধরেছে একাধিক কাঁঠাল। গাছটি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। উপজেলার দেহেরগতি ইউনিয়নে মিলেছে এমন ব্যতিক্রম দৃশ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির বারান্দার ভেতর দিয়েই উঠে গেছে কাঁঠাল গাছের কাণ্ড। গাছের সঙ্গে ঝুলছে কয়েকটি কাঁঠাল। ঘরের ভেতর থেকেই ফল ধরার এমন দৃশ্য স্থানীয়দের কাছে বেশ বিস্ময়কর হয়ে উঠেছে।

বাড়ির মালিক সেলিম চাপরাশি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি গাছপালা ভালোবাসেন। একসময় তার স্ত্রী কাঁঠাল খাওয়ার পর বিচি বারান্দার পাশে ফেলে দেন। সেখান থেকে একটি চারা গজিয়ে ওঠে। ধীরে ধীরে গাছটি বড় হয়ে ফল দিতে শুরু করে।

সেলিম চাপরাশি বলেছেন, গাছ ও ফলের প্রতি ভালোবাসার কারণেই এই গাছ কাটিনি। বরং গাছের কোনো ক্ষতি না করে বারান্দার গ্রিল ও অন্যান্য নির্মাণকাজ করেছি। এখন ঘরে বসেই গাছে ফল ধরার দৃশ্য দেখতে পাই।

স্থানীয়রা জানান, সাধারণত বসতঘরের এত কাছাকাছি বড় ফলজ গাছ খুব কমই দেখা যায়। পরিবারের পরিবেশ সচেতনতা ও গাছের প্রতি ভালোবাসার কারণেই গাছটি আজও টিকে আছে। এটি এখন শুধু ফলই দিচ্ছে না, বাড়ির সৌন্দর্যও বাড়িয়ে তুলেছে।

এলাকাবাসীর মতে, আধুনিক নির্মাণের যুগে যেখানে গাছ কেটে ফেলার প্রবণতা বাড়ছে, সেখানে সেলিম চাপরাশির পরিবার প্রকৃতি সংরক্ষণের একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top