বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যন্ড এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক শাহ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন।শনিবার (৩০ মে) বিকেলে যাত্রীবাহী লাবিবা পরিবহনের ধাক্কায় ওই চালক নিহত হন।
নিহত শাহ আলম (৩৯) উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানান, ঢাকাগামী লাবিবা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক শাহ আলম ও আরোহী স্বাধীন কাওসারকে (২০) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরো জানান, বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।