লেবাননে ইজরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

বরিশাল জার্নাল ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়।

বৈরুতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া ও আরেকজন নরসিংদীর জুয়েনা আক্তার। বিস্ফোরণে নারী তার পা হারিয়েছেন।

দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা চেষ্টা করছে বলে জানা গেছে।

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আগামীকাল (শুক্রবার) তাদের সাইদায় স্থানান্তর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top