পটুয়াখালীর সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top