চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি গ্রেপ্তার

বরিশাল জার্নাল ডেস্ক

 উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আ. গফুরকে ভোলা সদর থেকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। নূর হোসেন মাঝি নামক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় আ. গফুরকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা পুলিশ।

২৫ মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানা পুলিশের সহায়তায় তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকশ টিম ভোলা সদর থেকে আ. গফুরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

এর আগে রোববার সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ি কোণা নামক স্থানে গফুরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় পুলিশ। পরে তার বড় ভাই এরশাদকে রাতে আটক করা হয় বলে জানা যায়।

রোববার রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আ. গফুর ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে মিথ্যে মামলা এবং তার পরিবারকে পুলিশি হয়রানির বিষয়ে দেশবাসীর কাছে এই ঘটনার বিচার চান। সে সময় আ. গফুর গত ১৭ বছরে মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনেরএর সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজের কাছে এ বিষয়ে বিচার দাবি করেন।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top