এনসিপি নেতা তারেক রেজার জামিন, অয়নের নামঞ্জুর

বরিশাল জার্নাল ডেস্ক

ঝিনাইদহ জেলা ছাত্রদলের করা একটি মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ মে) ঝিনাইদহ আদালত এই আদেশ দেন।

এনসিপির দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ আদালতে তারেক রেজা ও অয়নের পক্ষে জামিন আবেদন করা হলে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করলেও অয়নের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বিবাদী পক্ষে শুনানিতে অংশ নেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top