বরিশাল জার্নাল ডেস্ক
আটকরা হলেন মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম। আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন জানান, দীর্ঘদিন থেকে হাসপাতাল কেন্দ্রীক দালালদের বিরুদ্ধে অভিযোগ আসছিল। প্রায়ই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়েও দালালদের দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছিল না। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ দালালকে আটক করা হয়। এদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।




