হিজলায় জামায়াত নেতার পিতার মৃত্যু, নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিজলা উপজেলা মজলিশে শূরা সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন আমীর ইমরুল হাসান শিপু মৃধা’র  পিতা এ বি এম জিয়াউদ্দিন (তোতা) মৃধা বুধবার (৬ মে) রাত ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন‌।

মরহুমের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, জেলা নায়েবে আমীর ড. এস.এম মাহফুজুর রহমান ও মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম প্রমুখ।

শোকবাণীতে তারা বলেন, আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি যে, তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন। তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ আআলা আমাদের সবাইকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top