বরিশাল জার্নাল ডেস্ক
গণঅভ্যুত্থানের পর দেড় বছরের বেশি সময় পার হলেও দেশে ‘পুরোনো বন্দোবস্ত’ বা আগের শাসন কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার গভীর ষড়যন্ত্র চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম আমার দেশ-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এমন কঠোর বিশ্লেষণ তুলে ধরেছেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে নাহিদ ইসলাম বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের দুর্বলতার কথা উল্লেখ করেন। জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে সরকারের আলোচনাকে তিনি ‘অস্বচ্ছ’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘ভারত গত ১৬ বছর বাংলাদেশে ফ্যাসিজমকে মদত দিয়েছে এবং এখন খুনিদের আশ্রয় দিচ্ছে। এই সমস্যার সুরাহা না করে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করাটা ন্যায্যতা বা মর্যাদার ভিত্তিতে হচ্ছে না।’
ইরান ইস্যু বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে সরকারের অবস্থানকেও তিনি ‘পরাশক্তি নির্ভর’ বলে সমালোচনা করেন।
ডিপি ওয়ার্ল্ডকে বন্দর ইজারার প্রস্তাব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পোর্ট নিয়ে তো আমাদের এখানে যেটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে যে, পোর্টগুলোকে আধুনিকীকরণ করার বা ফরেন কোনো সংস্থার সঙ্গে কাজ করার চেষ্টা করেছে, যাতে আমাদের পোর্টগুলো আধুনিক হয়। এখন পোর্টগুলোতে দেশীয় কোম্পানির নামে একটা দেশপ্রেম দেখানোর পক্ষে অনেকে বলছে। আমার দেশ




