আইসিসির মাসসেরা সাহিবজাদা ফারহান

বরিশাল জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবেচনায় ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার সাহিবজাদা ফারহান। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফারহান।

টুর্নামেন্টে সাত ম্যাচে ছয় ইনিংসে ৭৬.৬০ গড়ে সর্বোচ্চ ৩৮৩ রান সংগ্রহ করেছিলেন ফারহান। এর মধ্যে ছিল দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি।

এটা ফারহানের আইসিসির প্রথম মাসিক অ্যাওয়ার্ড।

২০২৪ সালের নভেম্বরে বোলার হারিস রউফের পর প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে এই এ্যাওয়ার্ড পেলেন ফারহান। 

ছোট ফর্মেটের বিশ্বকাপে এক আসরে দুটি সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেছেন ফারহান। দুর্দান্ত এই পারফরমেন্সে তিনি টি-২০ বিশ্ব ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন, যা তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং।

২৯ বছর বয়সী ফারহান টি-২০ বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top