ঈদের নামাজ শেষে কুশল বিনিময় করলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা প্রদান করা হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top