২ দিন পর পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

ভোলার লালমোহনে মৎস্য বিভাগের অভিযানের স্পিডবোট ডুবির ঘটনার দুদিন পর নিখোঁজ পুলিশ কনস্টেবল মো. ফখরুলের লাশ মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকার মেঘনা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

ফখরুল ভোলার লালমোহনের মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মকর্ত ছিলেন। তার লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার।

 

ওসি জানান, সন্ধ্যার দিকে ওই এলাকার মেঘনা নদীর তীরে স্থানীয়রা পুলিশের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে লালমোহন থানা জানানো হয়।

 

সাইফুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে ভাসতে ভাসতে লাশ এখানে আসে। হয়তো স্রোতের চাপে লাশটি তীরে আটকে যায়।

 

গত বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে লারমোহনের মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে ইলিশের অভয়াশ্রমে অভিযানে একটি স্পিডবোট নিয়ে মেঘনা নদীতে বের হনয় মৎস্য বিভাগের তিনজন ও চারজন পুলিশ সদস্য। রাত ৮টার দিকে ওই ঘাটের কাছে স্পিডবোট নষ্ট হয়ে জোয়ারের স্রোতে ভাসতে ভাসতে কর্নফুলী লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। ওই সময় একটি ট্রলার তাদের ছয়জনকে উদ্ধার করলেও নদীতে পড়ে নিখোঁজ হন পুলিশ সদস্য ফকরুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top