আরব মিত্রদের কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলারের (২৩ বিলিয়ন) অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির মার্কিন পররাষ্ট্র বিভাগ কংগ্রেসে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত-এর কাছে ৮০০ কোটি ডলারের বেশি মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ যুদ্ধবিমান-এর গোলাবারুদ।

অন্যদিকে কুয়েত-এর জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রায় ৮০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, যার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক রাডার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া জর্ডান-এর জন্য প্রায় সাড়ে ৭ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন করা হয়েছে।

এ তিন দেশের জন্য অতিরিক্ত প্রায় ৬০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদনও দেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই অংশের জন্য আলাদা করে কংগ্রেসকে অবহিত করার প্রয়োজন হয়নি, কারণ এটি পূর্ব অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা বাণিজ্যিক বিক্রয়ের আওতায় পড়ে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্র বিক্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইত্তেফাক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top