কবে ফিরবেন, বললেন সাকিব

ক্রীড়া ডেস্ক

চলমান পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। এদিকে, বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজও শেষ পর্যায়ে। এরপর সাকিব কবে কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

আইনি জটিলতা সমাধানের পরপরই ফেরার আশা সাকিবের, ‘যেহেতু আইনি বিষয়, এটা তো আসলে আমার আগের অভিজ্ঞতা নাই, নতুন হচ্ছে এই অভিজ্ঞতাগুলা। তাই এটাতে আসলে কত সময় লাগে কিংবা না লাগে আমার পক্ষেও বোঝা মুশকিল। এগুলোর জন্যই অপেক্ষা করা হচ্ছে। আইনি সমস্যাগুলা যদি সমাধান হয়ে যায়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি চলে আসব। যেদিন সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিন (ফিরব)।’
একপর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশনের প্রসঙ্গ ওঠে। যা নিয়ে সাকিব বলেন, ‘আমি তো ওকে আগেও খেলেছি… সিপিএলে খেলেছি। কঠিন অবশ্যই ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া। খেলতে খেলতে একটু মানিয়ে নেওয়া সম্ভব। কিন্তু প্রথমবার যারা খেলছে সাধারণত একটু কঠিন হয় তাদের জন্য। মাঝে মাঝে এরকম ব্যতিক্রমী বোলার আসেই। অজন্তা মেন্ডিস ছিল, আরও এরকম বোলার আসছে, মুরালি (মুরালিধরন)… রহস্যময় এরকম বোলার তো মাঝে মাঝে আসে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top